শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জগন্নাথপুরে মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে মানববন্ধননির্বাচিত হয়ে সদস্যদের ধন্যবাদ জানালেন ইন্জিনিয়ার মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে ৬ দিন ধরে নিখোঁজ কার্পেন্টার, থানায় জিডিGG প্যানেলের প্রার্থী মাইনুল ইসলাম পলাশের কৃতজ্ঞতা প্রকাশআগামীকাল আইএইটি নির্বাচন-২০২৬: মুখোমুখি GG ও UC প্যানেল১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান সুজনএনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ ​শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনশত কোটি টাকার সেতুর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় সেন্ট্রাল অক্সিজেন ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট উদ্বোধন করলেন এমপি হানিফ

কে এম শহীন রেজা
  • প্রকাশ শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২১৭ বার পড়া হয়েছে

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কিনা তা দেশবাসী জানে। মতিউর রহমান নিজামী, গোলাম আযম, মুজাহিদ, সাঈদী যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধা।

তিনি শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদর উপজেলা পরিষদ আয়োজিত সেন্ট্রাল অক্সিজেন ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় হানিফ করোনা ও স্বাস্থ্যসেবা নিয়েও কথা বলেন। তিনি বলেন করোনা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। করোনা মোকাবেল শেখ হাসিনা সরকার বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সীমিত সম্পদ নিয়ে শেখ হাসিনার সরকার দক্ষতার সাথে করোনা মোকাবিলা করছেন বলেও জানান তিনি। এসময় চন্দ্রিমা উদ্যাগে জিয়ার দেহাবশেষের অস্তিত্ব ছিলনা বলেও তিনি জানান।

পরে মিরপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদ আয়োজিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী, মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুল আরেফিন সহ জেলা উপজেলার সকল নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281