1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা 

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জেলার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

আজ ৫ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহম্মদের সভাপতিত্বে আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ কিরণ মিয়া, সহ সভাপতি মোঃ জিতু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাম্মেল হক জুরান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ বশির আল হেলাল, আইন বিষয়ক সম্পাদক এডঃ আবাস উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, জেলা পরিষদ সদস্য মোঃ ফারুকুজ্জামান ফারুক, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস, মেঃ কামরুজ্জামান, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নির্মল চন্দ্র চৌধুরী, ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দীন রানা, ওয়াদ উল্লাহ, বিজয় দাস, হাজী সুরুজ আলী প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শেখ রাসেল স্মৃতি পরিষদসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca