1. admin@haworbarta.com : admin :
পানি নেমে যাওয়ার পর ভাঙ্গণ শুরু হয়েছে তিস্তা পাড়ে - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

পানি নেমে যাওয়ার পর ভাঙ্গণ শুরু হয়েছে তিস্তা পাড়ে

মোঃ ফেরদৌস কিবরিয়া
  • প্রকাশ রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে

নীলফামারী জেলা প্রতিনিধি

পানি নেমে যাওয়ার পর ভাঙ্গণ শুরু হয়েছে তিস্তা পাড়ে। ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি, টেপাখড়িবাড়ি ও খগাখড়িবাড়ি ইউনিয়নে এই ভাঙ্গণ দেখা দিয়েছে। এছাড়া নদীগর্ভে বিলিন হয়ে গেছে শতাধিক পরিবার।

টেপাখড়িবাড়ি ইউনিয়নের তেলিরবাজার এলাকায় স্বেচ্ছাশ্রমে নির্মিত বালুর বাঁধে ভাঙ্গণ শুরু হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান ময়নুল হক। কিছু অংশ ধ্বসে পড়েছে বলে জানান তিনি।

এছাড়া খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া বাঁধের ৬০মিটার ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন।

তিন দফার বন্যায় ৪০টি পরিবারের জমি নদী গর্ভে গেছে এছাড়াও ভাঙ্গনের মুখে রয়েছে আরো পাঁচটি পরিবার। বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে বলে জানান তিনি।

ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, তিনটি চরের প্রায় এক’শ পরিবারের আবাদী জমি ভাঙ্গণের মুখে পড়েছে। ইতোমধ্যে ৫০টিরও বেশি পরিবার নদী ভাঙ্গণের মুখে পড়ায় ওই এলাকাগুলো থেকে সরে এসেছে।

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বলেন, কিছু এলাকায় ভাঙ্গণের খবর আমরা পেয়েছি এবং পরিদর্শণ করছি। তবে প্লাবিত হওয়ার মত নয়। তারপরও উর্দ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। সে অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca