1. admin@haworbarta.com : admin :
ব্রেইন টিউমার আক্রান্ত তৃতীয় শ্রেণীর ছাত্রী টুম্পাকে বাঁচাতে এগিয়ে আসুন! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ব্রেইন টিউমার আক্রান্ত তৃতীয় শ্রেণীর ছাত্রী টুম্পাকে বাঁচাতে এগিয়ে আসুন!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪২ বার পড়া হয়েছে

সামিয়া আলম টুম্পা। কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখাঁ এলাকার কাঠমিস্ত্রী আব্দুল আলমের মেয়ে। বাড়ির নিকটস্থ সাবেক রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া টুম্পা ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কক্সবাজারে চিকিৎসার পর বর্তমানে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করা হয়েছে।

৮বছর বয়সী টুম্পার অপারেশনের জন্য ৩লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন তার বাবা আব্দুল আলম। যা পরিবারের পক্ষে সম্ভব না। গুরুতর অসুস্থ টুম্পাকে বাঁচাতে সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তার পরিবার।

স্বেচ্ছাসেবী ও রক্তদাতা সংগঠন হাসি মুখ ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান,আমরা স্বেচ্ছায় মানবিক দিক বিবেচনায় গুরুতর অসুস্থ তৃতীয় শ্রেণীর ছাত্রী টুম্পার পাশের থাকার চেষ্টা করতেছি। সবাইকে আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

রোগীর পিতা জানান,দীর্ঘদিন কক্সবাজার চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় অপারেশনের জন্য ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করা হয়েছে। যার আর্থিক খরচ বহন পরিবারের একার পক্ষে সম্ভব না। তাই সবাইকে শিশু টুম্পার পাশে থাকার আকুল আবেদন জানান তিনি।

সাবেক রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ আলম জানান,টুম্পা এই স্কুলের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী ছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দীর্ঘদিন স্কুলে আসেনি। টুম্পা যেনো সুস্থ হয়ে আবারো স্কুলে ফিরে আসে সেজন্য সবাইকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সমাজের অসহায় হতদরিদ্র পরিবারের পাশে থেকে সবাইকে সহায়তার অনুরোধ জানান সাধারণ ব্যক্তিবর্গরা।

যারা সাহায্যে এগিয়ে আসবেন তাদের জন্য:
01880695549(বিকাশ পার্সোনাল)
রোগীর পিতা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca