1. admin@haworbarta.com : admin :
ট্রেনের চাকায় দু'হাত হারানো পথশিশুর পাশে দাঁড়ালেন জয় নেহালের ছেলে ফাহিম - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ট্রেনের চাকায় দু’হাত হারানো পথশিশুর পাশে দাঁড়ালেন জয় নেহালের ছেলে ফাহিম

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
  • প্রকাশ বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৬ বার পড়া হয়েছে

পথশিশু হিসাবে পরিচিত রজব আলী (১০) গত রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা মেইল ট্রেনে কুষ্টিয়া আসার সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে দুই হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু তার হাতে বিচ্ছিন্ন হয়নি তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে সেই সাথে তার মুখে মধ্যেও দাঁতগুলো ভেঙেচুরে চুরমার হয়ে গেছে। তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

সহায় সম্বলহীন পথশিশুর চিকিৎসা সহ সার্বিক খোঁজখবর রাখছেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট পঞ্চম বর্ষের এক ছাত্র তার নাম অপু হোসেন। এই অপু হোসেন দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরে পথ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা মির্জানগরে। অপুর সঙ্গে কথা বলে জানা গেল, রবিবার থেকেই সে আহত শিশুটির সার্বিক খরচ বহন করে চলেছেন। সে আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন, কেউবা ব্যক্তিগত উদ্যোগে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন আর্থিক সহযোগিতা পাচ্ছি সেটা দিয়েই আমরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছি। গত মঙ্গলবার রাতে সরেজমিনে আহত পথশিশু রজব আলীকে দেখতে গিয়ে অপুর মুখ থেকে সব শুনতে পাই।

এই পথশিশু রজব আলীর হাসপাতালের বারান্দায় কাতরানো ছবি দেখে প্রবাসী জয় নেহালের স্কুলপড়ুয়া ছেলে ফাহিমের হৃদয় কেঁপে ওঠে। তখন ফাহিম তার বাবাকে বলে বাবা আমি জন্মদিনে যে টাকা পেয়েছিলাম ওই টাকাটি তুমি ওই রজব আলীর চিকিৎসার জন্য দিয়ে দাও। তার সুচিকিৎসার জন্য টাকার খুব প্রয়োজন টাকা ছাড়া কোনো চিকিৎসা হবে না। সেই মতে আমরা জয় নেহালের পক্ষ থেকে গত মঙ্গলবার রাতে অপু হোসেনের হাতে ছেলে ফাহিমের জন্মদিনের উপহারের অর্থ তুলে দেওয়া দিই। ওই সময় জয় নেহাল, অপু ও আহত রজব আলীর সাথে ভিডিও বার্তায় সার্বিক বিষয়ে কথা বলেন।

রজব আলীর সুচিকিৎসার জন্য আরো অনেক অর্থের প্রয়োজন। সমাজের বিত্তবান, বিভিন্ন সামাজিক সংগঠন, শিল্পপতি ও রাজনীতিবিদদের এগিয়ে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন প্রবাসী জয় নেহাল। তার সহযোগিতার জন্য অপু হোসেনের মোবাইল নাম্বারটি দেয়া হল (০১৩১২-৮৫৮৭৯৪) উক্ত নাম্বারে যোগাযোগ করে আর্থিক বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ জানান প্রবাসী জয় নেহাল।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca