1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জের কোন ইউনিয়নে ১১ নভেম্বর নির্বাচন জেনে নিন - হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

সুনামগঞ্জের কোন ইউনিয়নে ১১ নভেম্বর নির্বাচন জেনে নিন – হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৫১ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

 

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ করা হবে। তার ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে সুুনামগঞ্জ জেলায় মোট ১৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১০ টি ও দোয়ারাবাজার উপজেলায় ০৯ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।

ছাতকের যে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবে: কালারুকা, ছাতক, ছৈলা আফজালবাদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাও, দক্ষিণ খুরমা, ইসলামপুর, উত্তর খুরমা, চরমল্লাহ, দোলারবাজার, জাউয়াবাজার।

দোয়ারাবাজার যে ৯ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবে: দোয়ারাবাজার, বাংলাবাজার, লক্ষীপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাও, মান্নারগাও, নরসিংপুর, বোগলাবাজার।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।

তানভীর আহমেদ/হাওড়বার্তা ডটকম

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca