1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে ২২টি পুজামন্ডপে অনুদান প্রদান - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে ২২টি পুজামন্ডপে অনুদান প্রদান

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : হিন্দু ধর্মাবলম্বীদের সসর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলার ২২টি পূজা মন্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি অনুদান বিতরণ করেছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

অদ্য ৩ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০ টায় শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়িতে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকের হাতে অনুদান হিসেবে ৫ শত কেজি করে মোট ১১ হাজার কেজি চালের ছাড়পত্র তুলে দেন পরিকল্পনামন্ত্রী।

এসময় উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান,পরিকল্পনামন্ত্রীর সচিব হারুন অর রশীদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পাসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca