1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী পালিত  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী পালিত 

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নাসিরনগর উপজেলায় শেখ রাসেল এঁর ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে পরিষদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ, সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ১৮ অক্টোবর সোমবার উপজেলা প্রশাসন এঁর উদ্যোগে “শেখ রাসেল দিবস ” ২০২১ উপলক্ষে পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার, কেক কাটা পর পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মোল্লা। উপজেলা তথ্য ও প্রযুক্তি সহকারী প্রোগ্রামার শুভেন্দু হালদার এঁর সঞ্চালনায় শেখ রাসেলের স্মৃতিচারণ করেন, নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নওরীন জামান মাহি। উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca