বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ইবিতে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেলের জন্মদিন পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৯৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় শেখ রাসেল হল চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর শেখ রাসেল হল চত্বরে শেখ রাসেলের ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এরপর শেখ রাসেল হলের সামনে কেক কাটা, শেখ রাসেল স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, শেখ রাসেল ছিল শেখ পরিবারের যোগ্য উত্তরাধিকারী। ১৯৭৫ সালে যদি তাকে হত্যা করা না হলে সে হয়ত দেশ বরেণ্য রাজনৈতিক হিসেবে দেশকে নেতৃত্ব দিতেন। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের দার্শনিক সন্তান হিসেবে পৃথীবিকে আলোকিত করতে পারতেন। তার নেতৃত্ব থেকে বঞ্চিত বাঙালি জাতি।

এরপর শেখ রাসেল হলের কমন রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. আবদুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. রবিউল হোসেন। আলোচনা সভায় চিত্রাঙ্কন, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656