


নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৯ অক্টোবর মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে “সম্প্রীতিই ঐতিহ্য বাংলার ঘরে ঘরে বিদ্বেষের বিষ তাকে না ক্ষতিগ্রস্থ করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১( সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়। উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মোল্লা, ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান গিলমান, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক কাজী মাহমুদুন্নবী, সাংবাদিক আক্তার হোসেন, পূজা উদযাপন কমিটি ভারপ্রাপ্ত সভাপতি অনাথ বন্ধু দাস, সুখদা বলরাম দাস প্রমূখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

