শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নাসিরনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা 

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৫৪ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

আজ ২৮ অক্টোবর ২০২১খ্রিঃ জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান এঁর সভাপতিত্বে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার মোঃ জিল্লুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ২৫ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মোঃ ফেরদৌস কবীর, র‍্যাব-১৪ স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার প্রমূখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান খান শাওন, ডি আই ও মোঃ শফিকুল ইসলাম, ডিজিএফআই সার্জেন্ট মোঃ ফরিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। তাছাড়া ও আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, ১৩টি ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬০ জন, সংরক্ষিত আসনে সদস্য পদে ১৬৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৯৬ জন । উল্লেখ্য আগামী ১১ নভেম্বর ২০২১খ্রিঃ নাসিরনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656