1. admin@haworbarta.com : admin :
জয় নেহাল মানবিক ইউনিটের আঞ্চলিক কার্যালয়ের যাত্রা শুরু - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জয় নেহাল মানবিক ইউনিটের আঞ্চলিক কার্যালয়ের যাত্রা শুরু

কে এম শহীন রেজা
  • প্রকাশ শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের হাটশ-হরিপুর কান্তি নগর বোয়ালদহ এলাকায় জয় নেহাল মানবিক ইউনিট এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হল। গত ২৯/১০/২১ তারিখ শুক্রবার বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন।

জয় নেহাল মানবিক ইউনিট খোলার উদ্দেশ্য সম্পর্কে যেটা জানা গেছে সেটি হল, গরীব, অসহায়, দুস্থ ব্যক্তিদের মাঝে সুদ মুক্ত ঋণ প্রদান করা হবে। কাদের কে এই ঋণ প্রদান করা হবে সে সম্পর্কে জয় নেহালের সঙ্গে কথা হলে তিনি বলেন, একজন অসহায় কর্মক্ষম মানুষ অর্থাভাবে তার কর্ম করতে পারছে না, তাকে আমরা সুদ মুক্ত ঋণ প্রদান করব, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মূল টাকা ফেরত দিতে হবে।

অন্যদিকে গরীব অসহায় ব্যক্তিরা মৃত্যুবরণ করলে তাদের কাফনের ব্যবস্থা করা হবে। এছাড়াও গৃহপালিত ছাগল যে টাকা দিয়ে ক্রয় করে দেয়া হবে নির্দিষ্ট সময় পরবর্তীতে উক্ত ছাগল বিক্রি করে মূল টাকাটা ফেরত দিতে হবে। মোটকথা একজন অসহায় দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করে তোলার জন্যই আমার এই ব্যতিক্রমী উদ্যোগ। আমি চাই আমার এই কার্যক্রম দেখে আরো অনেকেই এই ধরনের কর্মকাণ্ড করতে আগ্রহী হয়।

জয় নেহাল মানবিক ইউনিটের আঞ্চলিক কার্যালয়ের যাত্রা শুরুর দোয়া ও মিলাদ মাহফিলে বোয়ালদহ এলাকার সমাজসেবক আবুল কালাম আজাদ, এডভোকেট সাদিয়া, শাকিব, এজাজ উচ্ছ্বাস, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেনারেশন ২০০০ এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca