মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গোলাপগঞ্জে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভাসুনামগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী ফোরামে সহ-সভাপতি মুফতি মঈনুল হক মমিনসুনামগঞ্জ শিক্ষক ফোরামে যুগ্ম সম্পাদক হলেন প্রভাষক মাও. আতিকুল হকশান্তিগঞ্জে সড়কে বাস চাপায় যুবকের প্রাণহানী জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সহযোগিতার আশ্বাস পুলিশেরসিলেটে মোটর চালক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতদিরাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন-সম্পাদক ইমরানজটিল সিজারে আস্থার নাম ডাঃ লিপিকাকেশবপুর ক্রিকেট ক্লাবে নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে কৃষকদের উৎসাহিত করতে মাঠে নেমেছেন ইউএনও ও কৃষি অফিসার-হাওড় বার্তা

তানভীর আহমেদ তালুকদার
  • প্রকাশ শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৭৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওর সহ ছোট বড় ২৩টি হাওরেই শুরু হয়েছে ধান কাটা উৎসব। হাওরে ধান কাটতে শ্রমিক ছাড়াও রয়েছে ধান কাটার আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার। এ বছর তাহিরপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে ১৭ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো-ইরি ধানের আবাদ হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৫ হাজার ৭৯০ মেট্রিক ঢন।

শুক্রবার (২৩শে এপ্রিল) উপজেলার শনির হাওরের পাকা ধান দ্রুত কেটে কৃষকের ঘরে তুলার লক্ষে কৃষকদের উৎসাহিত করতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান উদ-দৌলা।

এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, হাওরের ধান কাটার সময় মাত্র থাকে ১৫-২০ দিন এর মাঝেই সকল ধান কেটে ঘরে তোলা লাগে। তাই শ্রমিক সংকট কাটাতে সরকারী ৭০% ভর্তুকিতে মোট ১০টি কম্বাইন্ড হারভেস্টার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করে কৃষক নিয়মিত ধান কাটা, মাড়াই ও বস্তা ভর্তি করছে। এতে সময় ও শ্রম দুটোই বেচে যাচ্ছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা জানান, তাহিরপুরে ধান কাটতে ব্যস্ত হয়েছে কৃষক-কৃষাণি । হাওর গুলিতে পুরোদমেই ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। তিনি আরোও বলেন, এবার বোরো ফসলে বাম্পার ফলন হয়েছে। তবে গরম বাতাসে হাওরে সামান্য চিটা হলেও লক্ষ্যমাত্রা উৎপাদনে তেমন কোনো প্রভাব ফেলবে না।

এসময় আরোও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা সহ হাওরের কৃষক।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281