1. admin@haworbarta.com : admin :
চৌহালীতে পুলিশ পরিচয়ে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক,,হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

চৌহালীতে পুলিশ পরিচয়ে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক,,হাওড় বার্তা 

মোঃ শাকিল আহমেদ
  • প্রকাশ রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৯৭ বার পড়া হয়েছে

 

চৌহালী উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে চৌহালী থানার এস আই হাফিজুর রহমান পরিচয় দিয়ে এক ব্যক্তি স্থানীয় এক পশু চিকিৎসক কে ফোন দেন। ফোন দিয়ে থানার কর্মরত পুলিশের পরিচয় দিয়ে বলেন আপনার নামে নানা অভিযোগ আছে ৷ আপনি যদি মামলা থেকে বাঁচতে চান তাহলে আমার নম্বরে কিছু টাকা পাঠান যাহা (০১৭৩৮২৪১৫২৩) পরে ঐ পশু চিকিৎসক নজরুল ইসলাম সরল বিশ্বাসে উক্ত নম্বরে ১০ হাজার টাকা পাঠিয়ে দেন ৷

পরে আবার টাকা দাবি করলে এতে সন্দেশ হলে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম কে বিষয়টি জানান , তিনি বলেন এস আই হাফিজুর রহমান নামের কোন এসআই /পুলিশ নাই ৷ যিনি ফোন দিয়েছে তিনি একজন প্রতারক ৷ পরে ঐ প্রতারক ফোন বন্ধ করে পরে লাপাত্তা হয়ে যান তিনি।

সিরাজগঞ্জের চৌহালী থানার এস আই পরিচয় দিয়ে অভিনব প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। তাদের খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন চৌহালী উপজেলার জোতপাড়া বাজারের এক ব্যবসায়ী। শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ বিষয় নিয়ে রাতে ভুক্তভোগী চৌহালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন ।

প্রতারণার শিকার ওই পশু চিকিৎসক বলেন, শনিবার দুপুরে একটি মোবাইল নম্বর থেকে এক ব্যক্তি তাঁকে কল দেন। ওই ব্যক্তি নিজেকে চৌহালী থানায় কর্মরত এস আই হাফিজুর রহমান পরিচয় দিয়ে বলেন আপনার নামে চৌহালী থানায় মামলা হচ্ছে ৷ যদি মামলা থেকে বাঁচতে চান তাহলে দ্রুত ১০ হাজার টাকা পাঠানো ৷ পরে পাঠিয়ে বুঝতে পারে সে প্রতারক ৷

এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রহমান বলেন, এই প্রতারকচক্রের সদস্যদের ধরতে উদ্যোগ নেওয়া হচ্ছে ৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca