শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে আছেন- এডভোকেট শহিদুল ইসলাম

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪৭২ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষনা অনুযায়ী সুনামগঞ্জের বিভিন্ন ইউপিতে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণ ও গণসংযোগ। এসব কিছু মিলিয়ে ব্যাস্ত সময় পাড় করছেন প্রার্থীগণ।

তার ধারাবাহিতায় সুনামগঞ্জ সদর উপজেলার ২নং গৌরারং ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। তবে বর্তামানে গৌরারং ইউপির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন জনগণ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ‘এডভোকেট শহিদুল ইসলাম’। তিনি নির্বাচনে ‘অটো-রিকশা’ পদে লড়ছেন। শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। সব মিলিয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন দাবী ইউনিয়নবাসীর।

সচেতন মহল বলছেন, আমরা একজন শিক্ষিত, দক্ষ, উন্নয়নশীল ব্যক্তিকে নির্বাচিত করবো। ব্যক্তি হিসেবে একজন প্রার্থী কেমন তা জানতে হবে, তার পেশা কি, এসব গুলো বিবেচনা করে আমরা যোগ্য ব্যক্তিকেই ভোট দিয়ে জয় যুক্ত করবো ইনশাআল্লাহ্‌। তবে ২নং গৌরারং ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্যান্য চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তিনি জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।

এডভোকেট শহিদুল ইসলাম বলেন, শুধু নির্বাচন করার লক্ষে না, আমি প্রতিনিয়ত গরিব দুঃখীদের পাশে থাকি। প্রতি মুহূর্তে আমি তাদের খোঁজ খবর নেই। তারা কেমন আছে বা পরিবারের সদস্যরা কেমন আছে নানা প্রশ্ন করি তাদের কে । দীর্ঘদিন যাবৎ ইউনিয়নের সর্বস্তরের জনগনের সাথে মিশে থাকায় মানুষের সমস্যাগুলো জানতে পারি, এবং সমস্যা গুলোর সুষ্ঠু মিমাংশা করার চেষ্টা চালাই। আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ মনোনীত একজন চেয়ারম্যান প্রার্থী। জনগণ যদি আমাাক ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে কথা দিলাম আমার ইউনিয়ন কে আরো উন্নত ও আধুনিকতার ছোঁয়া হিসেবে গড়ে তোলবো ইনশাআল্লাহ্।

তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান হিসেবে যথাসাধ্য যতটুকু সম্ভব সেবাগুলো নিশ্চিত করে প্রত্যেকের কাছে পৌঁছে দিবো ইনশাআল্লাহ। প্রিয় ইউনিয়নবাসী আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাই। আপনারা পাশে থাকলেই বিজয়ী চিনিয়ে আনা সম্ভব হবে ইনশাআল্লাহ্।

শহিদুল ইসলাম রেদুয়ান /২৫শে নভেম্বর ২১খ্রিঃ

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281