


পশ্চিম সিলেটর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় অদ্য-১৬ই ডিসেম্বর (বৃহস্পতিবার) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুস সালাম আল-মাদানী’র সভাপতিত্বে ও আল-ফজল ছাত্র সংসদের ভিপি হাফিজ বিলাল হোসেন এবং জি.এস আবুল হাসান আদনান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জামিল আহমদ এবং দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন জাবের আহমদ।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল-মাদানী,ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সোবাহান,আই সি টি প্রভাষক দ্বীন,আরবি প্রভাষক মাওলানা মঈনুল হক মুমিন,বাংলা প্রভাষক শাহজাহান তালুকদার, ইংরেজি প্রভাষক রাজিবুর রহমান,মাওলানা শহিদুল ইসলাম মোশাররফ,মাওলানা মঈজুল হক,ছালিক আহমদ,আব্দুল মান্নান,আনোয়ার হোসাইন,ক্বারী আব্দুল হাকিম, মাওলানা মিসবাহ উদ্দিন,
ছাত্র সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আল-ফজল ছাত্র সংসদের ভিপি হাফিজ বিলাল হোসেন,হাফিজ নাঈমুর রহমান,ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন মোছাঃ সালমা আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলি ও ছাত্র/ছাত্রী বৃন্দ।
পরিশেষে প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল-মাদানী’ হুজুরের দোয়া’র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

