বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

কুমারখালীতে যুবককে কুপিয়ে হত্যা,হাওড় বার্তা 

এনামুল হক ইমন
  • প্রকাশ রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে

 কুমারখালী প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার রাত ১১ টার দিকে পান্টি ইউনিয়নের পিতম্বরবশি পশ্চিমপাড়া এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শিপন (২৮) একই গ্রামের আলতাফ শেখের ছেলে।

এবিষয়ে পান্টি ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, শিপন স্থানীয় গোদের বাজারে “ওমর এন্টারপ্রাইজ” নামে ডেকোরেটরের ব্যবসা করতেন। রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে শালিসের কথা বলে তাকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষরা। এবং তাকে পিতম্বরবশি পশ্চিম পাড়া কবিরের বাড়ির সামনে রাস্তার উপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। চেয়ারম্যান আরো বলেন, গতবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিউর রহমান সুমন নৌকা প্রতীকে এবং মাসুদ মোল্লা আনারস প্রতীকে ভোট করেন। দুজনই ভোটে হেরে যান। সেই সময় থেকেই আওয়ামী লীগের দুই গ্রুপে বিরোধ লেগে আছে। এরই জের ধরে সুমনের লোকজন মাসুদের সমর্থক শিপনকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান শিপন হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পান্টি এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে আসছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এরই জেরে এই হত্যাকান্ডটি ঘটতে পারে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281