মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধনশান্তিগঞ্জে গ্যাস বিস্ফোরণে আগুন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্তশান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রামের অসন্তোষ, ইউএনও বরাবর লিখিত অভিযোগশান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনাপ্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে অনিয়ম দোয়ারাবাজারে সরকারি বরাদ্দের টাকা লুট ‎ময়নামতি রেজিমেন্ট বিএনসিসিতে জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনাশান্তিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও প্রদর্শনী মেলাশাল্লায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিতসুনামগঞ্জে এমপি পদপ্রার্থী তিমন চৌধুরী’র মোটর শোভাযাত্রা জগন্নাথপুরে দুই হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার গ্রেফতার

কুষ্টিয়ার মানুষের সুপেয় পানির অভাব পূরণ করে যাচ্ছেন আমেরিকা প্রবাসী জয়‌ নেহাল-হাওড় বার্তা

কে এম শাহীন রেজা
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৮২৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

প্রবাসে বসেও কুষ্টিয়ার মানুষের সুপেয় পানির অভাব পূরণ করে যাচ্ছেন আমেরিকা প্রবাসী জয়‌ নেহাল। জয় নেহালের সহযোগীতায় ও কাজী মশিউর রহমান সোহেলের উদ্দ্যোগে কুষ্টিয়া আমলাপাড়াতে বিশুদ্ধ খাবার পানির কল স্থাপন করা হয়েছে। গতকাল সকাল ১০:০০ টার সময় সুপেয় খাবার পানির টিউবওয়েলটি জন সাধারনের জন্য উম্মোক্ত করা হয় ।

আবাসিক, অনাবাসিক প্রায় কয়েক শত পরিবার এই এলাকায় বসবাস করে থাকেন। তাদের খাবারের জন্য এর আগে শুধু মাত্র ১টি উম্মোক্ত টিউবয়েল ছিল বর্তমানে এটা সহ ২টি টিউবয়েল হল। সমস্ত পত্রিকা,টিভি চ্যেনেলে যখন কুষ্টিয়া বাসী তিব্রপানি সংকটে এই খবর প্রচারীত হয় তখন আমেরীকা প্রবাসী জয় নেহালের সহযোগীতায় ও কাজী মশিউর রহমান সোহেলের উদ্দ্যোগে কুষ্টিয়া আমলাপাড়াতে বিশুদ্ধ খাবার পানির কল স্থাপন করার ব্যবস্থা গ্রহন করা হয়।

কুষ্টিয়া আমলাপাড়ার হাজার হাজার এলাকাবাসী বিশুদ্ধ খাবার পানির টিউবয়েল পেয়ে খুব আনন্দীত।
এলাকাবাসীগন বলেন, জয় নেহাল পৃথিবীর অন্য প্রান্তে থেকে আমাদের এই কষ্টের দিনে পাশে দাড়িয়েছেন। এই জন্য আমরা ধন্য এবং সৃষ্টিকর্তার কাছে তার ও তার পরিবারের জন্য দোয়া করি তিনি যেন আগামীতে কুষ্টিয়াবাসীর যেকোনো বিপদের সময় এই ভাবে পাশে থাকতে পারেন । স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, মহান আল্লাহ রব্বিল আল-আমিনের দরবারে তার ও তার পরিবারের জন্য বিশেষ ভাবে দোয়া করি ও সুস্থ্য জীবন কামনা করি । সেই সাথে তিনি যেন এই ধরনের মহৎ কাজ সারা জীবন পরিচালনা করতে পারেন এ জন্য দোয়া করি।

এই পর্যন্ত কুষ্টিয়ার কৃতি সন্তান মানবতার সেবক ও একজন প্রকৃত করোনাযোদ্ধা কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক নেহাল স্যারের সন্তান আমেরিকা প্রবাসী জয় নেহালের আর্থিক সহযোগিতায় মোট ৬টি বিশুদ্ধ খাবার পানির টিউবয়েল কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে স্থাপন করেছে।

আমেরিকা প্রবাসী জয় নেহাল বলেন, আমরা দীর্ঘদিন ধরে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে আমার কিছু শুভাকাঙ্খীদের মাধ্যমে এভাবে সহযোগিতা করে আসছি। তিনি এটাও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য অসহায় দরিদ্রদের জন্য আমি একটি প্রজেক্ট হাতে নিয়েছি সেটি হল কিছু অক্সিজেন সিলিন্ডার কুষ্টিয়ায় অবস্থানরত আমার কিছু শুভাকাঙ্খীদের কাছে থাকবে। এটা শুধুমাত্র অসহায় গরিব দুঃখী করোনা রোগীদের জন্য বিনামূল্যে সরবরাহ করা হবে। এটার কার্যক্রম চলছে অতি শীঘ্রই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আগামীতে আরও যেন সহযোগিতা করতে পারি। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656