1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে প্রধানমন্ত্রী পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ-হাওড় বার্তা - Haworbarta
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দফন নিয়ে উত্তেজনা, মধ্যরাতে পুলিশ প্রহরায় দাফন ➤ নাসিরনগরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার ➤ শিমুলবাক ইউনিয়নে অসহায় পরিবারের পাশে তারেক হোসাইনের মানবিক উদ্যোগ ➤ জামালগঞ্জের এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা, ঢাকায় প্রেরণ ➤ জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- ➤ তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে সারোয়ার-হাসান খান  ➤ সুনামগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় মাদকসহ জব্দ ১ লাখ ১৬ হাজার টাকার চোরাচালানি পণ্য” ➤ জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা ➤ প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’ ➤ তাহিরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বনাথে প্রধানমন্ত্রী পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮শ ৫০টি কর্মহীন অসহায় ও দুঃস্থ পরিবারকে সরকারি সহায়তা দেয়া হয়েছে। আজ বুধবার বিভিন্ন সময়ে উপজেলার লামাকাজি, খাজান্সি ও দৌলতপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নগদ অর্থ ও চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস।

খাজান্সি ইউনিয়নের মাধবপুরে প্রায় ৩শ প্রতিবন্ধী পরিবারকে দেয়া হয় চাল। দুপুর ১২টায় লামাকাজি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২শ ৭৫টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে ২ লক্ষ্য ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।
পরে বেলা ১ টায় দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনেও ২শ ৭৫টি কর্মহীন ও অসহায় পরিবারে নগদ ১হাজার টাকা করে আরও ২ লক্ষ্য ৭৫ হাজার টাকা বিতরণ করেন তিনি।
বিতরণকালে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমীর আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজান্সি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca