1. admin@haworbarta.com : admin :
যশোরে মনিরামপুর সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন-হাওড় বার্তা - Haworbarta
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ শিমুলবাক ইউনিয়নে অসহায় পরিবারের পাশে তারেক হোসাইনের মানবিক উদ্যোগ ➤ জামালগঞ্জের এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা, ঢাকায় প্রেরণ ➤ জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- ➤ তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে সারোয়ার-হাসান খান  ➤ সুনামগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় মাদকসহ জব্দ ১ লাখ ১৬ হাজার টাকার চোরাচালানি পণ্য” ➤ জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা ➤ প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’ ➤ তাহিরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে রুবেল- শামীম  ➤ তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে অসহায় স্বাধীন সূত্রধরের সংসার

যশোরে মনিরামপুর সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন-হাওড় বার্তা

জাহিদ হাসান
  • প্রকাশ বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩০৬ বার পড়া হয়েছে

খুলনা বিভাগীয় ব্যাুরো প্রধান

পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলামকে শারীরিক ভাবে নির্যাতনকারী স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম এবং স্বাস্থ্য খাতে লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্তে মুক্তির দাবিতে যশোর মনিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে যশোর-সাতক্ষীরা সড়কের মনিরামপুর পৌরশহরের প্রেসক্লাব ভবনের সামনে মনিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটনের সভাপতিত্বে ও সম্পাদক মোতাহার হোসেন ও সিনিয়র সাংবাদিক বাবুল আকতারের পরিচালনায় বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দীন, সহসভাপতি জিএম ফারুক আলম, প্রভাষক নূরুল হক, সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দীক, দপ্তর সম্পাদক অশোক বিশ্বাস, নির্বাহী সদস্য হোসাইন নজরুল হক, গীতারানী কুন্ডু, এই সময়ে মণিরামপুর প্রেসক্লাবের নির্বাহী ও সাধারণ পরিষদের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, স্বাস্থ্য খাতে শতশত কোটি টাকার অনিয়ম ধারাবাহিকভাবে তুলে ধরে ধারাবাহিকভাবে অনেক প্রতিবেদন প্রকাশ করেছেন দৈনিক প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলাম। যে কারণে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম ও দোসররা মিথ্যার আশ্রয় নিয়ে তাকে হেনস্থ্যসহ ষড়যন্ত্রমুলক মামলায় ফাঁসিয়েছেন। মিথ্যা মামলায় তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্তে তাকে মুক্তি দেওয়া ও এই নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রতু ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তরা আরো অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে শতশত কোটি টাকা লুটপাটের সাথে স্বাস্থ্য বিভাগের প্রভাবশালী মহল জড়িত। সরকার কোটি কোটি টাকা স্বাস্থ্য বিভাগে দিলেও লুটপাটের ফলে দেশে আধুনিক স্বাস্থ্য সেবা গড়ে তোলা সম্ভব হয়নি। দ্রতুস্বাস্থ্য খাতে লুট পাটকারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবির পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca