1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আনোয়ারায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

আমজাদ হোসাইন
  • প্রকাশ শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর একটার সময় উপজেলার বরুমচড়া ইউনিয়নের হাজী আবুল বশরের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ইকরা সুলতানা (৩)। সে উপজেলার বরুমচড়া ইউনিয়নের হাজী আবুল বশরের বাড়ীর প্রবাসী আনিসুল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের প্রবাসী আনিসুল হক তাঁর মেয়েকে দাদীর কাছে দিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে বের হন। কিছুদূর গিয়ে শুনতে পান মেয়ে পুকুরে পড়েছে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর পিতা আনিসুল হক বলেন, আমি টিকেট কিনতে শহরে যাওয়ার পথে শুনি মেয়ে পুকুরে পড়ে যায়। দ্রুত ঘরে এসে দেখি আমার মেয়ে আর বেঁচে নেই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca