1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় ভূমি অধিগ্রহণের টাকা না পেয়ে আত্মহত্যার চেষ্টা   - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আনোয়ারায় ভূমি অধিগ্রহণের টাকা না পেয়ে আত্মহত্যার চেষ্টা  

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে

আনোয়ার (চট্টগ্রাম) প্রতিনিধি। 

সীমানা প্রাচীর ভাঙ্গতে আসা ঠিকাদারের লোকজনের কাছে মাত্র দুই দিন সময় চেয়েছিলেন। তা না পেয়ে চোখের সামনে জোর করে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার কারণে রাগে ক্ষোভে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নুরুল আবছার (৪০)।

গত ৮ মার্চ সন্ধ্যায় নিজ বাড়িতে ঢুকে বিষপান করেন তিনি। পরে ঠিকাদারের লোকজনসহ স্থানীয়রা তাকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আবছার এখন অনেকটা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্বজনরা। আবছারের বিষপানের খবর ছড়িয়ে পড়লে রাতে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

৯ মার্চ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইায়ুম শাহ ঘটনাস্থল পরিদর্শণে যান। স্থানীয়রা এসময় অপরিশোধিত তেলের পাইপ লাইনের কাজে নানা অভিযোগ তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে আবছারের চিকিৎসার জন্য ২০ হাজর টাকা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, এখানে যে অনাকাঙ্খিত ঘটনা হয়েছে সেটা সরেজমিন দেখতে এসেছি। ভিকটিম নুরুল আবছারের বিষয়ে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি। নুরুল আবছারের তিন শতক জমি ও সীমানা প্রাচীরের ক্ষতিপূরণের মোট ৫ লক্ষ ৭৫ হাজার টাকার আট ধারার নোটিশ আবছার পেয়েছেন। গত ৭ মার্চ সেই টাকার চেক ইস্যু হয়েছে। তারপরও তিনি কেন এমন ঘটনা ঘটাতে গেল তার খোঁজ নিচ্ছি।

এছাড়া আবছার নাকি দুই দিনের সময় চেয়েছিল। ঠিকাদারের লোকজন নাকি দেয়নি। এবং তাকে হুমকি ধমকি দিয়েছেন। আমরা তাদেরকে ডেকে হুমকি ধমকি দেয়ার কারণ জানতে চাইব। এবং যদি অভিযোগ প্রমাণিত হয় তাদরে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

গভীর সমুদ্র থেকে মহেশখালী- কক্সবাজার হয়ে আনোয়ারার উপর দিয়ে বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত তেলের পাইপলাইন সঞ্চালন করা হবে। চট্টগ্রামের ইস্টার্ণ রিফাইনারী কাজটির মূল ঠিকাদরির দায়িত্ব পেয়েছেন । বাস্তবায়ন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম কর্পোরেশন (সিপিপি)। ৩১ ফুট প্রস্তের জায়গার মাটির নীচ দিয়ে অপরিশোধিত তেলের এই পাইপ লাইন সঞ্চালন করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca