1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় ৩ স্কুলে শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু,এসি রুম সংকটে ভোগান্তিতে শিক্ষার্থীরা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আনোয়ারায় ৩ স্কুলে শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু,এসি রুম সংকটে ভোগান্তিতে শিক্ষার্থীরা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি  

আনোয়ারায় শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু হয়েছে। আজ ১০ জানুয়ারী সকাল থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে এই টিকা প্রদান করা হয়। প্রথম দিনে তিনটি স্কুলের (আনোয়ারা সরকারী উচ্চ বিদ্যালয়, স্বরস্বতী বালিকা উচ্চ বিদ্যালয় ও সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়) ২১৬০ জন শিক্ষার্থীকে করোনার টিকা প্রদান করা হয়। আগামী ১৭ জানুয়ারী পর্যন্ত ধারাবাহিকভাবে ২৪ হাজার শিক্ষার্থীকে করোনার ভ্যাকসিন দেয়া হবে। তবে পর্যাপ্ত এসি রুমের সংকটে ভোগান্তিতে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা। সকাল নয়টা থেকে দীর্ঘ লাইনে দাড়িঁয়ে অনেকে ক্লান্ত হয়ে পড়েন। আগামীকাল টিকা গ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এসময় শিক্ষার্থীদের ভোগান্তির মাত্রা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এক শিক্ষার্থীর অবিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল নয়টা থেকে লাইনে দাড়িঁয়ে আমার ছোট মেয়েটা দুপুর একটায় ও টিকা নিতে পারেনি। টিকা প্রদানের বুথ আরো বাড়াতে হবে। নাহলে শিক্ষার্থীদের ভোগান্তির শেষ থাকবে না।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু জাহিদ মোঃ সাইফুদ্দিন বলেন, শিক্ষার্থীর তুলনায় বুথের সংখ্যা টিক আছে। তবে এসি রুম কম হয়েছে। আমরা আরেকটি রুমে এসি লাগাচ্ছি। এই রুমটি তৈরি হলে শিক্ষার্থীদের ভোগান্তি হবেনা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca