শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায়ী সংবর্ধনায় সিক্ত জেল সুপার মঈন উদ্দিনদীর্ঘদিনের মেঘ-বৃষ্টির পর তাহিরপুরে ঝলমলে রোদ, স্বস্তি ফিরেছে জনজীবনেঅপপ্রচারের প্রতিবাদে সরব গোবিন্দগঞ্জ কলেজ শিক্ষকরাতাহিরপুরে জুলাই-আগস্ট স্মরণে ১১ দলের শোভাযাত্রাতারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভছাতক-দোয়ারাবাজারে নৌ পুলিশের অভিযানে ২১ ড্রেজার জব্দ, আটক ৯নাসিরনগরে প্রথমবার কৃষকদের জন্য মিনি কোল্ড স্টোরেজশান্তিগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ শিশু মারুফ, কাঁদছে পরিবারটাঙ্গুয়ার হাওরে সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞাদৌলতপুর বিদ্যালয়ে সাবেক চেয়ারম্যানকে সংবর্ধনা

আবারও বরখাস্ত হলেন কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

সুনামগঞ্জে দায়িত্ব পালনের সময় ২০১৭ সালে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে আবারও বরখাস্ত হয়েছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন। এবার হাওরে পানি ঢুকে ফসলের ক্ষতি হওয়ায় আবারও সামনে আসে ফসল রক্ষা বাঁধের অনিয়ম-দুর্নীতিগুলো। আর এতেই আবার বরখাস্ত করা হয়েছে আফছার উদ্দিনকে।

বরখাস্তের এ খবর নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চল (ফরিদপুর) জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হেকিম।তিনি বলেন, তার বদলে মরফোলোজি বিভাগের নির্বাহী প্রকৌশলী রইচ উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। আফসার উদ্দিন বিষয়টি ম্যানেজ করতে ঢাকায় অবস্থান করছেন বলেও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে বক্তব্য জানতে ফোন করলে ধরেননি আফছার উদ্দিন। মেসেজ দিয়ে তিনি জানিয়েছেন ছুটিতে আছেন। যোগাযোগ করবেন- উপ-সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। যোগাযোগ করা হলে মোস্তাফিজুর বলেন, স্যার ছুটিতে আছেন গত মাসের ২৭ তারিখ থেকে। হাওরের ঘটনা নিয়ে কিছু সমস্যা হয়েছে। স্যার প্রায় ঠিক করে ফেলেছেন। ঈদের পরে চলে আসবেন।

২০১৭ সালের এপ্রিলে সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসল রক্ষা বাঁধ ভেঙে ১৫৪টি হাওরের বোরো ফসল তলিয়ে যায়। হাওরে ফসলহানির পর ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির তদন্তে নামে দুদক। তদন্তে ঠিকাদারদের সঙ্গে যোগসাজসে ফসল রক্ষা বাধ নির্মানের ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আফছার উদ্দিনসহ ৬১ জনকে আসামি করে মামলা করে দুদক। সে সময় বরখাস্ত ও গ্রেপ্তার হন আফছার। জামিনে মুক্ত হয়ে তিনি ম্যানেজ করে আবার দায়িত্বে ফিরে আসেন। দায়িত্ব পান কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে।

দুদকের মামলায় অভিযুক্ত ও গ্রেপ্তার হওয়ার পরও আবার কীভাবে কুষ্টিয়ায় নির্বাহী প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন? জানতে চাইলে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হেকিম বলেন, এটা নীতি নির্ধারকরা বলতে পারবেন। তিনি বলেন, দুদকের মামলা থেকে নিস্কিৃতি পেলে আবার তিনি দায়িত্বে আসতে পারবেন।

এছাড়াও আফছার উদ্দিনের বিরুদ্ধে কুষ্টিয়াতেও নদী ভাঙন প্রতিরোধে জরুরি প্রতিরক্ষা কাজেও অনিয়মের বিস্তর অভিযোগ উঠেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281