

মোঃ জামিল হোসেন : ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে ১৪ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ ঘোষণা করেছেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
বৃহস্পতিবার (১৪ মে) দিনব্যাপী এ পরিদর্শনে তিনি দুটি ঈদগাহ ও একটি মহিলা মাদ্রাসার উন্নয়নের জন্য এ বরাদ্দ ঘোষণা করেন। আকস্মিক এ সফর ও তাৎক্ষণিক বরাদ্দ ঘোষণায় স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে।
সকালে নৌপথে ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শনে যান এমপি মিলন। এসময় ঈদগাহের উন্নয়নের জন্য ৬ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা হিসেবে ২ টন চাল প্রদান এবং স্থানীয় মহিলা মাদ্রাসার উন্নয়নের জন্য আরও ২ লাখ টাকা বরাদ্দ দেন।
পরে দুপুরে ছাতকে ফেরার পথে গনেশপুর শাহি ঈদগাহ পরিদর্শন করেন তিনি। সেখানে ঈদগাহ উন্নয়নের জন্য আরও ৬ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করা হয়।
দুটি ঈদগাহ ও একটি মাদ্রাসার জন্য মোট ১৪ লাখ টাকার বরাদ্দ ঘোষণায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সরেজমিনে এসে মানুষের চাহিদা শুনে তাৎক্ষণিক বরাদ্দ দেওয়ায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

