বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে দোহারে ঈদ উদযাপন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঢাকার দোহার উপজেলায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।

বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন ঈদগাহ ও কেন্দ্রীয় জামে মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দোহারের ঐতিহ্যবাহী জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসহ জামালচর, পালামগঞ্জ, মেঘুলা, নারিশা, কার্তিকপুর, লটাখোলা ও পদ্মা সরকারি কলেজ ঈদগাহে হাজারো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে ইমামরা কোরবানির তাৎপর্য, হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর ত্যাগের শিক্ষা তুলে ধরে খুতবা প্রদান করেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এতে ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সম্প্রীতির এক অনন্য দৃশ্যের সৃষ্টি হয়।

স্থানীয় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ও মাঠে বালু-ইটের খোয়া ফেলার কারণে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পেরেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281