1. admin@haworbarta.com : admin :
এ্যাডভেন্টিস খ্রিস্টান স্কুল কর্তৃক ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

এ্যাডভেন্টিস খ্রিস্টান স্কুল কর্তৃক ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৬ মে, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের এ‍্যাডভেন্টস্ট হিল ট্রাক্টস সেমিনার এন্ড স্কুল কর্তৃক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। (১৫ মে) রবিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের গণমিলনায়াতনে ইউপি চেয়ারম্যান আদোমং মারমাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ‍্যাডভেন্টস্ট হিল ট্রাক্টস সেমিনার এন্ড স্কুলের প্রিন্সিপাল অমর রঞ্জন চাকমার সভাপতিত্বে জুয়েল চিরান এর উপস্থাপনায় এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া,ইউপি সদস্য কামাল হোসেন,শিমুল দাশ,ক্যাসিংহলা মারমা,জেলা স্বেচ্ছাসেবলীগের সাংগঠনিক সম্পাদক সুইথুই মং মারমা,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস,এম,রাসেল উদ্দীন,বিশিষ্ট ক্রীড়া প্রেমি মংসালা মারমা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাসুম তালুকদার, জনি তালুকদার, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক মাসুম সর্দার,রানা,রাজু চৌধুরী,লিটন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পাহাড়ী বিভিন্ন সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেন অত্র বিদ্যালয়ের কমলমতি ছাত্র-ছাত্রীরা।

এসময় চেয়ারম্যান আদোমং মারমা বলেন,বিদ্যালয়ের জন্য প্রাথমিকভাবে আর্থিক অনুদান ২০ হাজার টাকা দেয়া হবে বলে আশ্বাস দেন।এবং ভবিষ্যতেও বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল প্রকার সার্বিক সহযোগীতা প্রদান করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca