1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ায় শুটারগানসহ দুই সন্ত্রাসী আটক! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুষ্টিয়ায় শুটারগানসহ দুই সন্ত্রাসী আটক!

কে এম শহীন রেজা
  • প্রকাশ সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি। 

কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলাবট নদীর ঘাট থেকে ওয়ান সাটার বন্দুক, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার দুই চিন্হিত সন্ত্রাসীকে আটক করেছে খোকসা থানা পুলিশ। শনিবার রাত আনুমানিক ৮.৩০ মিনিটের দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের শামসুদ্দিন মন্ডল ওরফে কাটে মন্ডলের ছেলে সামিরুল মন্ডল (৩৫) ও একই ইউনিয়নের আজিল সেখের ছেলে রাজিব সেখ(২৮)।

থানা পুলিশ জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে খোকসা হিজলাবট ঘাটে অভিযান চালিয়ে সামিরুল ও রাজিব নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেন। এ সময় সামিরুলের কাছ থেকে একটি ওয়ান শুটার বন্দুক, এক রাউন্ড গুলি, দুইটি রাম দা ও রাজিবের নিকট থেকে আটানব্বই পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ বিষয়ে রবিবার দুপুর বারোটার সময় কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সম্মুখে প্রেস ব্রিফিং করে দুজনকে আদালতে প্রেরণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca