1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়া সদরে জামানত হারালেন ৩ নৌকার মাঝি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুষ্টিয়া সদরে জামানত হারালেন ৩ নৌকার মাঝি

কে এম শহীন রেজা
  • প্রকাশ শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে নৌকা প্রার্থী হেরেছে ১০ ইউপিতে। তবে এবার এড়ানো গেল না লজ্জা। ১১ ইউপির মধ্যে জামানত হারিয়েছেন তিন নৌকা প্রার্থী। এছাড়াও দুই স্বতন্ত্র প্রার্থী জামানত হারিয়েছেন।

এই আসনে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবল আলম হানিফ। তার আসনে নৌকার এমন পরাজয় এবং প্রার্থীর জামানত হারানো নিয়ে চলছে সমালোচনা। তবে কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচনে অংশগ্রহণকারীরা খুশি।

জামানত হারানো নৌকার মাঝিরা হলেন- বটতৈল ইউনিয়নের মোমিন মন্ডল। প্রদত্ত ২০ হাজার ৪২৫ ভোটের মধ্যে তিনি মাত্র ১১৪ ভোট পেয়েছেন। আলামপুর ইউনিয়নের আব্দুল হান্নান ১৭ হাজার ৯৪৩ ভোটের মধ্যে ১৭৭ ভোট পেয়েছেন। হরিপুর ইউনিয়নের নৌকার প্রার্থী সম্পা মাহামুদ প্রদত্ত ১৮ হাজার ৮৬৪ ভোটের মধ্যে মাত্র ২৩২ ভোট পেয়েছেন।

নির্বাচনের বেসরকারি এই ফলাফলের ব্যাপারে জামানত হারানো নেতৃবৃন্দ কোনো মন্তব্য করতে রাজী হননি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca