1. admin@haworbarta.com : admin :
গোপালপুর স্কুল এন্ড কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজার হাজার জনতার ঢল। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

গোপালপুর স্কুল এন্ড কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজার হাজার জনতার ঢল।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি।

যশোর জেলার মনিরামপুর উপজেলার গোপালপুর স্কুল এন্ড কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুরের গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্য্য এমপি। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদ হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর যুবলীগের সভাপতি মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি

এম এম লুৎফার রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, যুবলীগের যুগ্ন আহবায়ক আশরাফুজ্জামান রিপন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ। আলোচনা সভা শেষে জনগণের সঙ্গে নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি প্রতিমন্ত্রী আধুনিক মনিরামপুর উন্নয়নের কারিগর জনতার ভালোবাসার একমাত্র আশ্রয়স্থল প্রিয় নেতা বাবু স্বপন ভট্টাচার্য্য এমপি মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন সুযোগ‍্য সহধর্মিনী শ্রীমতি তন্দ্রা ভট্টাচার্য্য,জাতীয় মহিলা পরিষদ যশোর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার সহ মনিরামপুর উপজেলার হাজারো জনতা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca