1. admin@haworbarta.com : admin :
গোবিন্দনগর ফাজিল মাদ্রাসায় মাতৃভাষা দিবস পালন। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

গোবিন্দনগর ফাজিল মাদ্রাসায় মাতৃভাষা দিবস পালন।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদনঃ- ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় অদ্য-২১ ফেব্রুয়ারি (সোমবার) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল-মাদানী’র সভাপতিত্বে ও আল-ফজল ছাত্র সংসদের ভিপি হাফিজ বিলাল হোসেন ও জি.এস আবুল হাসান মুহাম্মদ আদনান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ আব্দুল আজিজ এবং সংগীত পরিবেশন করেন জাবের আহমদ।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল-মাদানী,ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু ছালেহ মোঃআব্দুস সোবহান,বাংলা প্রভাষক শাহজাহান তালুকদার, ইংরেজি প্রভাষক রাজিবুর রহমান,মাওলানা শহিদুল ইসলাম মোশাররফ,জামাত উল্লাহ,মাওলানা শামসুল হক,মাওলানা মিসবাহ উদ্দিন ,ক্বারী আব্দুল হাকিম,শাহজাহান আলী,মাওলানা কাওসার আহমদ, মাহমুদুল হাসান পাবেল প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলি ও ছাত্র/ছাত্রী বৃন্দ।

পরিশেষে প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল-মাদানী হুজুরের দোয়া’র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

শহিদুল ইসলাম রেদুয়ান/২১শে ফেব্রুয়ারী ২০২২খ্রিস্টাব্দ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca