বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

ছাতকের স্কুলছাত্রকে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে মারধর করে আহত ও তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বজন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর (গণেশপুর) গ্রামের বাসিন্দা মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ছাতক থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকলপাড়া এলাকার রেদওয়ান (২৩) ও তার সঙ্গে থাকা অজ্ঞাত এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ছাতক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত ফাহিম সিএনজি অটোরিকশাযোগে ছাতক থেকে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে পৌঁছান। সেখানে তিনি বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রেদওয়ান তার কাছে এসে বাড়ির পরিচয় জানতে চান। ফাহিম নিজেকে ছাতকের বাসিন্দা বলে পরিচয় দেওয়ার পরপরই রেদওয়ান ও তার সহযোগী তাকে মারধর শুরু করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ফাহিমকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন। একপর্যায়ে তার মাথা পাশের পাকা দেয়ালে আঘাত করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে লোকজন জড়ো হলে অভিযুক্তরা ফাহিমের সঙ্গে থাকা নগদ ৭ হাজার টাকা নিয়ে চলে যায়। পাশাপাশি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

ভুক্তভোগীর স্বজনরা বলেন, “একজন শিক্ষার্থীকে প্রকাশ্যে এভাবে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য এসআই জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281