মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

ছাত্রলীগ নেতা আহমদ আব্দুল্লাহ শাওনের ওপর হামলা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০১৪
  • ২৪ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরের কোতোয়ালি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ আব্দুল্লাহ শাওন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজিটুলা পয়েন্ট থেকে নিজ বাসায় ফেরার পথে পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে বিএনপি কর্মীরা ও আজাদ দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, শাওনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাহরিয়ার আলম সামাদ এবং এম. রায়হান চৌধুরী। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে হামলার পেছনের কারণ এবং জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281