1. admin@haworbarta.com : admin :
ছিন্নমূল মানুষের মাঝে মিষ্টি মুখ করে শ্রীমঙ্গল তরুণ পরিষদের শুভ উদ্বোধন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছিন্নমূল মানুষের মাঝে মিষ্টি মুখ করে শ্রীমঙ্গল তরুণ পরিষদের শুভ উদ্বোধন

আব্দুল্লাহ আল-যোবায়ের
  • প্রকাশ সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ছিন্নমূল মানুষের মাঝে মিষ্টি মুখ করে “মুক্তিযুদ্ধের চেতনায় তারুণ্যের উদ্দীপনায়, সমাজসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল তরুণ পরিষদ নামে একটি সামাজিক সংগঠনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

সোমবার (১লা নভেম্বর) বিকেলে শহরের স্টেশন প্লাটফর্মে সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক কে এস এম আরিফুল ইসলাম ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে ছিন্নমূল মানুষের মাঝে মিষ্টি মুখ করে সংগঠনটির শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি মোঃ আরিফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি পারভেজ আহমেদ, সহ সভাপতি রিফাত আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল যোবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শান্ত, অর্থ সম্পাদক সাগর ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম ইসলাম, দপ্তর সম্পাদক ইমন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার সুমি, সমাজ কল্যাণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সাব্বির আল মাদানী, ত্রাণ বিষয়ক সম্পাদক সৌরভ দাশ অর্প, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিহাদ আহমেদ, সদস্য মাহফুজ আহমেদ, সদস্য আল আমিন, সদস্য শাহান আহমেদ সহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca