শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।

জগন্নাথপুরে সৌদিপ্রবাসী স্ত্রীর ছয় টুকরো মরদেহ উদ্ধার

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

ক্রাইম রিপোর্টঃ- সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজার থেকে এক সৌদিপ্রবাসীর স্ত্রীর খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ও ব্যবসায়ীরা জানায়, জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজারের মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি ফার্মেসির ভেতরে শাহানাজ পারভীন জোৎসা (৩৫) নামের ওই নারীর খন্ডিত লাশ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করে পুলিশ। ওই নারীর স্বামী ছুরুক মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। তার গ্রামের বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে। তিনি জগন্নাথপুর পৌরসভার পেছনের কলোনিতে ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন।বুধবার বিকেলে ঔষধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন নারী।রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্বজনদের সন্দেহ হলে ফার্মেসি মালিকের সি/এ মার্কেটের বাসায় খোঁজ করে জানতে পারেন তিনি পরিবার পরিজন নিয়ে ভোরে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ অভি ফার্মেসির তালা ভেঙে ভেতরে বিছানার চাদর দিয়ে মোড়ানো ছয় টুকরো লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক রয়েছেন। জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে।

নিহত নারীর ভাই হেলাল মিয়া জানান, গত বুধবার ঔষধ কিনতে বের হয়ে আর বাসায় ফেরেন নি। তাই খোঁজাখুজি করে না পেয়ে ফার্মেসির ভেতরে লাশ পায় পুলিশ।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281