1. admin@haworbarta.com : admin :
জগ্ননাথপুরে সড়ক দুর্ঘটনায় ১কিশোরের মৃত্যু - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জগ্ননাথপুরে সড়ক দুর্ঘটনায় ১কিশোরের মৃত্যু

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ট্রলির নিচে চাপা পড়ে ১২ বছর বয়সের এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম মো. মোজাম্মেল হক। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর নোয়াপাড়া গ্রামের মো. মশাহিদ মিয়া ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় আজ রবিবার সকাল ১১ টায় নিহত কিশোর নিজ বাড়ি হতে চা খেয়ে বের হয়। পথে একটি ট্রলি হাওর থেকে মাটি নিয়ে আসার পথে ঐ কিশোর ট্রলিতে উঠার চেষ্টা করলে ট্রলির নিচে চাপা পড়ে এই দূর্ঘটনা ঘটে। ট্রলির ড্রাইভার ঐ কিশোরের আপন খালাতো ভাই বলে জানা যায়। এ ঘটনায় নিহত কিশোরের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca