1. admin@haworbarta.com : admin :
জামালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জামালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।

রবিবার (২৮ জুন) সকাল সাড়ে নয়টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন ব্যাপী এ ক্যাম্পেইনের কার্যক্রম উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও আরএমও ডা: মো: আব্দুল বাতেন, ডা.শাহেদুল আলম ভুঁইয়া, চিকিৎসা সহকারী মো.মোশারফ হোসেন, নার্সিং সুপারভাইজার নির্লিপ্তা রানী হালদার, মিডওয়াইফারী শ্রাবণী তালুকদার প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠিতব্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে উপজেলার ১ টি স্থায়ী কেন্দ্র ও ১২০টি অস্থায়ী কেন্দ্রে এক দিনে ২৩ হাজার ৬ শ ৩৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রাক্কালে উপজেলার নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, আমাদের আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। শিশুদের অপুষ্টি দূরীকরণ, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাই উপজেলার প্রতিটি যোগ্য শিশুকে ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবক, সুধীজন ও সসাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

ক্যাম্পেইন কালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca