রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামালগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, এসিল্যান্ডকে বিদায়হাছন রাজা সংস্কৃতি পরিষদের জেলা অভিষেক অনুষ্ঠিতগোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকল্পে এমপি এমরান আহমদের মতবিনিময়ছাতকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে মামলাছাতকে অবৈধ বালু উত্তলন ও নদীর পাড় কাটার প্রতিবাদে মানববন্ধনমেয়াদ শেষের আগেই পদত্যাগ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনেরছাতকে বিএমএসএফের নেতৃত্বে মুশাহিদ-জাহাঙ্গীরশান্তিগঞ্জে ফারুক আহমদের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পকর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানপ্রার্থী এমদাদ হোসেন টিপুর মতবিনিময় সভা জনআস্থায় চেয়ারম্যান আলোচনায় কাশিনাথ বৈরাগী

জামালগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, এসিল্যান্ডকে বিদায়

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ : সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গত ১৮ জুলাই থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে রবিবার (২৫ জুলাই) বেলা ১১ টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স চত্বরে আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার কাজের উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আব্দুল বাতেন। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক-১ মো: আ: মালিক, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদনুর সাদী, সাংবাদিক মো: শাহীন আলম সহ এলজিইডির কর্মীবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে নিয়ে হাসপাতাল পরিশর্দনে রোগীদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন।

এদিকে দুপুরে উপজেলা পরিষদ হল রুমে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: মিনহাজুল ইসলাম’র বদলী জনিত কারনে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামাল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগার আলী, আরডিও শ্রীকান্ত তালুকদার, উপজেলা প্রথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো: ফারজেল হোসেন, উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো: শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক-১ মো: আ: মালিক, ভুমি অফিসের কর্মকর্তা মো: আবুল আসাদ,ইউএনও অফিস সহকারী প্রান্ত তালুকদার সহ বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তাবৃন্দ।পরে সহকারী কমিশনার ভুমি মো: মিনহাজুল ইসলাম কে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281