1. admin@haworbarta.com : admin :
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘ।

শনিবার (৬ জুন) সকালে শহরের বিভিন্ন এলাকায় “সতর্ক থাকুন, সুস্থ থাকুন” প্রতিপাদ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার অসীত বরন সাহা। এ সময় জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়।

প্রধান অতিথি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই। সংগঠনের সভাপতি যুবরাজ দাস, সিনিয়র সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার এবং কোষাধ্যক্ষ উজ্জল দুয়ারীও বক্তব্য দেন।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca