1. admin@haworbarta.com : admin :
ডাকসু'র জালালাবাদ সমিতিতে শান্তিগঞ্জের তানভীর - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ডাকসু’র জালালাবাদ সমিতিতে শান্তিগঞ্জের তানভীর

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেট বিভাগের শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি-র ৫৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কৃতি সন্তান আহমদ ইশতিয়াক আত তানভীর।

তানভীর উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোণা গ্রামের বাসিন্দা ও সিলেটের সৎপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদের ছেলে।

মেধাবী ও সুশীল ছাত্রনেতা হিসেবে পরিচিত তানভীরের এ অর্জনে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁরা তাঁর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, তিনি তাঁর দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করে শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে অবদান রাখবেন।

স্থানীয় সচেতন মহলের মতে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শান্তিগঞ্জের একজন শিক্ষার্থীর এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হওয়া উপজেলার জন্য গৌরবের বিষয় এবং এটি আগামী প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও নেতৃত্বে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca