শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।খুলনা জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম।

ডুমুরিয়ার চুকনগর আওয়ামীলীগ কার্যালয়ে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

অয়ন সরকার
  • আপডেট মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২ বার পড়া হয়েছে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

আজ ২৮ শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জ উপজেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

সারাদেশের ন্যায় খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগরে দিবসটি পালিত হয়েছে। ২৮ই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধা ৬টায় চুকনগর আওয়ামীলীগ এর দলিয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি এস এম মুস্তাফিজুর রহমান (দুল) উপজেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক হোসেন বলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আধুনিক বাংলাদেশের রূপকার জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করে তার জীবন, কর্ম ও অবদানের উপর আলোচনা করেন। আটলিয়া ইউপি চেয়ারম্যান এ্যড প্রতাপ কুমার রায় বলেন তিনি অত্যন্ত সাহসী, মানবিক গুণাবলীতে ভরপুর, দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রেখে কঠোর পরিশ্রম করেন। তিনি আরও বলেন, করোনা মহামারীর সময়ে জনস্বার্থকে বিবেচনায় রেখে মুজিববর্ষ উদযাপনে দেশের সকল গৃহহীনকে ঘর তৈরি করে দেয়ার মতো মানবিক সিদ্ধান্তসমূহ তিনি নিয়েছেন।

আলোচনা শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ও দেশের জন্য নেওয়া তাঁর সকল কর্মসূচীকে সাফল্যমণ্ডিত হওয়ার লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281