1. admin@haworbarta.com : admin :
তথ্য প্রযুক্তির যুগে অনলাইন গণমাধ্যম এখন বেশ জনপ্রিয়-এমপি মানিক,,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

তথ্য প্রযুক্তির যুগে অনলাইন গণমাধ্যম এখন বেশ জনপ্রিয়-এমপি মানিক,,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার 

ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও সরকারি প্রতিষ্টান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, ছাতক-দোয়ারা বাজার সংসদীয় আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মাননীয় সংসদ সদস্যের ছাতকস্থ মন্ডলীভোগ বাসায় মঙ্গলবার সকাল ১১.০ টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন,

সিনিয়র সহ সভাপতি মাস্টার আজিজুর রহমান আজিজ,আব্দুল ছালিক মিলন তালুকদার,সহ সভাপতি অজিত কুমার দাশ,সহ সভাপতি মোঃ

ফয়ছল আহমেদ,সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি,সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃআক্তার হোসেন,অর্থ সম্পাদক সুদিপ দাশ,পাঠাগার ও প্রকাশনা বিষয়ক শংকর দত্ত,ক্রীড়া সম্পাদক মোঃবাদশা মিয়া,সদস্য জে.আলম,ছাতক টু সুনামগঞ্জ অনলাইন চ্যানেলের উপস্থাপক এ আর সায়েম,ক্যামেরাম্যান মোহাম্মদ আলী প্রমুখ।

সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন,সকলের কাছে দ্রুততম সময়ে তথ্য পাওয়ার আকাঙ্খা পূরণে অনলাইন গনমাধ্যম এখন বেশ জনপ্রিয়।ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের দেড় গোড়ায় পৌঁছে দিয়ে সরকারের উন্নয়ন ত্বরানিত করছেন।সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।এ সরকারের আমলে ছাতক-দোয়ারাবাজার সংসদীয় আসনে কয়েক শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।আরো অনেক উন্নয়নমূলক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা নীতি ও নৈতিকতার মধ্যে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। এবং সেই সাথে সাংবাদিকদের পেশাগত কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পরলে তা সমাধানে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভা শেষে ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে অভিনন্দন জানান।#

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca