মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টায় ‘আমরা জুলাই যোদ্ধা’ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

‘আমরা জুলাই যোদ্ধা’ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মহিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালাচাঁন, সাদেকুল ইসলাম, মামুনুর রশিদ শান্তু, ওবায়দুল ইসলাম, হুমায়ূন আহমেদ, সৌরভসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি সিলেটে এনসিপির কয়েকজন নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন, যা রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। তারা এসব বক্তব্যের নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে, এমন বক্তব্য অব্যাহত থাকলে গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তারা দাবি করেন, দেশের গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার রক্ষায় তাদের দল ও নেতাকর্মীরা ভবিষ্যতেও সক্রিয় থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281