শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

তালায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪৫ বার পড়া হয়েছে

মোঃ লিটন হোসাইন তালা সাতক্ষীরা প্রতিনিধি।।

তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুন) বিকেল ৪টায় ইসলামকাটি ইউনিয়নের চল্লিশা বিলে এ দৌড়ের আয়োজন করা হয়। ইসলামকাটি ইউনিয়নের ঢেংসাখোলা গ্রামের যুবকরা মিলে এ ঘৌড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।

ঘৌড় দৌড় প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের এলাকা থেকে হাজার হাজার নারী,পুরুষ,যুবক সহ সকল শ্রেণীর মানুষ জড়ো হয় চল্লিশা বিলে। দৌড় দেখতে আগত জাহিদ হোসেন জানান, দীর্ঘদিন পর বিনোদনের জন্য ঘৌড় দৌড় দেখতে এসেছি। হাজার হাজার নারী-পুরুষ এসেছেন। এখন সাধারণত গ্রামাঞ্চলে কোন বিনোদনের ব্যবস্থা নেই এছাড়া করোনার কারণে দুই বছর মানুষ ছিল গৃহবন্দি। গ্রামাঞ্চলের নারী পুরুষ সবাই মিলে ঘৌড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করছেন।

ঘৌড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে আসা পার্শ্ববর্তী মাঝিয়াড়া গ্রামের মনিরুল ইসলাম জানান, আমরা বন্ধুরা মিলে এসেছি এখানে। শান্তিপূর্ণ পরিবেশে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করছি।

গ্রাম বাসীর আয়োজনে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,

ইসলামকাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আলামিন হোসেন ও যুবদল নেতা ফারুক হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, তালা প্রেসক্লাব সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, তালা থানার সাব-ইন্সেপেক্টর এসআই ইমন হোসেন, সাবেক ইউপি সদস্য এজাহার আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ।

উক্ত প্রতিযোগিতা ৩৪ নং পয়েন্ট নিয়ে এ ১৪ নং ঘোড়া ১ম স্থান অধিকার করেন যশোর জেলার অভয়নগর উপজেলা শাহাজাহান সরদার, ০১ নং ঘোড়া ৩৩ পয়েন্ট পেয়ে ২য় স্থান অধিকার করেছেন জাকির গাজী নোয়াপাড়া যশোর, ০৯ নং ঘোড়া ৩১ পয়েন্ট পেয়ে ৩য় স্থান অধিকার করেন নিসার ফকির অভায়নগর যশোর,
০৬ নং ঘোড়া মোহাম্মদ আলী বটিয়াঘাটা ২৯ পয়েন্ট পেয়ে ৪র্থ। ঘোড়া নং ১১ কবির আহমেদ অভায়নগর যশোর ২২পয়েন্ট পেয়ে ৫ম স্থান অধিকার করেন সর্ব মোট ৩০ টি ঘোড়া এই ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।

বিজয়ীদের মাঝে ১ম ও ২য় পুরুষ্কার দুইটি বড় মিনিষ্টার ফ্রীজ, তৃতীয় পুরুষ্কার একটি এলিডি মনিটার, চতুর্থ পুরুষ্কার গ্যাজ চুলা ও পঞ্চম টেবিল ফ্যান পুরস্কৃত করা হয়েছে।

ঘৌড় দৌড় এ প্রতিযোগিতার আয়োজকদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ আল আমিন, এছাড়া সহযোগিতায় ছিলেন মনোজ্ঞ সরকার, ইমদাদুল ইসলাম, আমিনুর রহমান, রাকিব, তরিকুল ইসলাম, হাফিজুর রহমান, ফারুক হোসেনসহ আরও অনেকে।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281