1. admin@haworbarta.com : admin :
তালা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

তালা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

মোঃ লিটন হোসাইন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালায় প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপত্বিতে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি এসএম জহুরুল হক এর ফেসবুকে আইডিতে সিনিয়র সহকারী পুলিশ সুপারকে জড়িয়ে অনাকাংঙ্খিত বিষয় উল্লেখ করে স্ট্যাটাস দেওয়ায় প্রশাসনের নিকট দুঃখ প্রকাশ করা হয়। সাথে সাথে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুক্তি পেতে প্রশাসনের সূ দৃষ্টি কামনা করা হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় আলোচনা সভায় তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন,তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ মান্নান,দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম-দপ্তর সম্পাদক হাসান আলী বাচ্চু,সদস্য বিএম বাবলুর রহমান,পার্থ প্রতিম মন্ডল,লিটন হুসাইন,বিএম বোরহান উদ্দীন,কাজী জীবন,ফয়সাল হোসেন,সাগর মোড়ল,বাহারুল মোড়ল,ইকরামুল ইসলাম প্রমুখ।

এছাড়া সভায়,আগামী ২১ শে ফেব্রুয়ারী দিবগত রাতে পুষ্পমাল্য অর্পন করার জন্য তালা প্রেসক্লাবের সকল সদস্যদের যথা সময়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা সহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca