

মেরাজ বিন আশকর
তাহিরপুর প্রতিনিধি : উপজেলার পাতারগাঁও নৌকাঘাটে অভিযান চালিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত উপজেলার পাতারগাঁও নৌকাঘাটে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, তাহিরপুর।
অভিযানের সময় নৌপথে চলাচলকারী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়টি নজরে আসে।
পরে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় নৌঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং নির্ধারিত ভাড়ার বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের স্বার্থ রক্ষা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নৌপথে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় যাত্রীদের মধ্যে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে নৌঘাটগুলোতে নজরদারি ও অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

