1. admin@haworbarta.com : admin :
তাহিরপুরে নদ-নদীতে নৌযান চলাচল নিষিদ্ধ। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

তাহিরপুরে নদ-নদীতে নৌযান চলাচল নিষিদ্ধ।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

তাহিরপুর বিশেষ প্রতিনিধি। 

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও বৃষ্টির পানিতে তাহিরপুর উপজেলার নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওরের ফসল রক্ষার ডুবন্ত বাঁধসমূয়ের নিরাপত্তা নিশ্চিতকল্পে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যাদুকাটা, পাটলাই, বৌলাইসহ সকল নদীতে মালবাহি নৌকা চলাচলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসন থেকে এ নির্দেশনা প্রদান করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মো. রায়হান কবির।

এছাড়া, ছাড়াগাঁও, বাগলী শুল্কষ্টেশন এবং ফাজিলপুর (যাদুকাটা ১ ও ২ বালুমহাল) হতে কোন মালবাহী নৌযান ছেড়ে যাতে না যায় এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন তিনি।

এর আগে সোমবার সন্ধ্যায় পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বোরো ধানের ক্ষতির আশঙ্কায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয় সুনামগঞ্জ জেলা প্রশাসন থেকে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বিজ্ঞপ্তিতে বলেন, পাহাড়ি ঢলের কারণে জেলার প্রধান নদ-নদীগুলোর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ আগামী ২৪ ঘণ্টায় সার্বক্ষণিক তদারকির জন্য সর্বসাধারণকে প্রতি অনুরোধ করছি।

গত শনিবার টাঙ্গুয়া হাওরের নজরখালী বাঁধ ভেঙ্গে সাড়ে ৫শ বিঘা জামির ধান পানির নীচে তলিয়ে গেছে।

তবে এখন পর্যন্ত সরকারি হিসেবে সুনামগঞ্জের তিন হাওরে পানি প্রবেশ করে ১০৫ হেক্টর জমির ধান ডুবেছে বলে জানিয়েছেন জেলা কৃষি অফিসের উপপরিচালক বিমল চন্দ্র সোম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca