1. admin@haworbarta.com : admin :
তাহিরপুরে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

তাহিরপুরে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত 

তানভীর আহমেদ
  • প্রকাশ শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।

শনিবার (২৬ মার্চ) সকালে তাহিরপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আ.লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

তাহিরপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন নেতৃবৃন্দ।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা আকাশে উড়িয়ে মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানের শুভ সুচনা করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুুরী বাবুল, এসময় উপস্থিত ছিলেন সুুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন (রতন), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ তরফদার প্রমুখ।

এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন সুুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন (রতন), বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুুরী বাবুল, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ আলাউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ তরফদার, উপজেলা আ.লীগের সভাপতি আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca