রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জ পূজা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনতাহিরপুরে মাদকবিরোধী ঐক্য পরিষদের সদস্যদের ওপর হামলাবিএমএসএফ ছাতক শাখার মাসিক সভা অনুষ্ঠিত২৬ বছর শিক্ষকতা শেষে মাওলানা ফখরুলকে বিদায় সংবর্ধনাদালালের ফাঁদে সুনামগঞ্জের যুবক ভারতে আটকটাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে পর্যটকের মৃত্যুজগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধনছাতকের তরুণ সাংবাদিক তাজিদুল ইসলামের মার্স্টার্সে অবিশ্বাস্য সাফল্য দোয়ারাবাজারে খাস জমি জবরদখলের অভিযোগ উঠেছেগোলাপগঞ্জ পৌরসভার নাকের ডগায় ময়লার ভাগাড়,দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

তাহিরপুর হত্যা মামলার আসামি গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুরে আলোচিত হত্যা মামলার পলাতক এক আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-৯ ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে গত শনিবার (৩১ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত হেলাল মিয়া (২০) তাহিরপুর উপজেলার রাজাই গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি তাহিরপুর থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত আঙ্গুর মিয়া একই উপজেলার রাজাই এলাকার বাসিন্দা ছিলেন। গত ১৭ মে গভীর রাতে সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ধাওয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা আঙ্গুর মিয়াকে দায়ী করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরে রাতের কোনো এক সময়ে বাড়ির পেছনে যাওয়ার পর তিনি নিখোঁজ হন।

পরদিন ভোরে স্থানীয় একটি পতিত কৃষি জমি থেকে আঙ্গুর মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে তাহিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এবং র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের যৌথ দল অভিযান চালিয়ে পলাতক আসামি হেলাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281