1. admin@haworbarta.com : admin :
দাবদাহে কদর বেড়েছে তাল শাঁসের  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

দাবদাহে কদর বেড়েছে তাল শাঁসের 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: চলমান প্রচন্ড তাপদাহে কিশোরগঞ্জের হোসেনপুরে কদর বেড়েছে তালের শাঁসের।ক্যালসিয়াম ও নানা পুষ্টি উপাদান রয়েছে তালের শাঁসে। পাশাপাশি মৌসুমি ফল হিসেবেও তালের শাঁসের বেশ কদর রয়েছে।

বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মৌসুমি ফল হিসেবে সব বয়সি মানুষের মুখরোচক খাবার এটি। উপজেলার হাটবাজার ও বিভিন্ন রাস্তার মোড়ে ভ্যানগাড়িতে তালের শাঁস বিক্রি করছে মৌসুমি ফল বিক্রেতারা। প্রচন্ড গরম ও তাপদাহের কারণে এবার এ ফলের চাহিদা ব্যাপক। এসব দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

তালের শাঁস বিক্রেতা আবু কালাম বলেন, তাল যখন কঁচি থাকে, তখন বাজারে এটা তালের শাঁস হিসেবে বিক্রি হয়। প্রতিটি তালের শাঁস আকার ভেদে ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। একটি কঁচি তালের ভেতর দুই থেকে তিনটি পানি ভর্তি শাঁস থাকে। বাজারে অন্য সব ফলে ফরমালিন থাকলেও তালের শাঁসে কোন ভেজাল নেই এবং এটি খেলে শরীর শীতল হয়। তাপদাহের কারণে তালের শাঁসের কদর গত কয়েক বছরের তুলনায় এ বছর অনেক বেশী। তালের চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা গ্রামগঞ্জ থেকে তাল সংগ্রহ করে বিক্রি করছেন। পুষ্টিবিদদের মতে তালের শাঁসের অনেক উপকারিতা রয়েছে। এটি ভিটামিন সমৃদ্ধ খাবার।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca